Thursday, February 19, 2015

৪ উইকেটে জিম্বাবুয়ের জয়:Time News

৪ উইকেটে জিম্বাবুয়ের জয় স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ১৯ ফেব্রুয়ারি, ২০১৫ ১১:৩৭:২১ ৪ উইকেটে জিম্বাবুয়ের জয়ী হয়েছে। বিশ্বকাপের অষ্টম ম্যাচে মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে ও সংযুক্ত আরব আমিরাত। টস জিতে প্রথমে সংযুক্ত আরব আমিরাতকে ব্যাট করার আমন্ত্রণ জানান জিম্বাবুয়ের অধিনায়ক এল্টন চিগুম্বুরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বিশ্বকাপের গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার স্যাকটনওভালে মুখোমুখি হয়েছিল জি
ম্বাবুয়ে। মাঠে নামার আগে ডেভ হোয়াইটমোরের শিষ্যরা স্বপ্নেও ভাবেনি এমন বেকাদায় পড়তে হবে! হয়েছে তাই। জয়ের জন্য তাদের ২৮৬ রানের টার্গেট দিয়েছিল আমিরাত। শেষ অবধি আমিরাতের চোখ রাঙানি উপেক্ষা করে ৪ উইকেটে জয় তুলে নিয়েছে তারা। জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভাল হলেও দলীয় ১৬৭ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলেগিয়েছিল জিম্বাবুয়ে। সাজঘরে ফিরেছেন সিকান্দার রাজা ৪৫, হ্যামিল্টন মাসাকাদজা ১, রেগিস চাকাভা ৩৫, ব্রেন্ডন টেলর ৪৭ ও সলমোন মিরে। এমন পরিস্থিতিতে জিম্বাবুয়ের জয় নিয়ে শঙ্কাই তৈরি হয়েছিল। কিন্তু দলকে খাদের কিনারা থেকে টেনে তুলেছেন সেন উইলিয়ামস ও ক্রেইগ আরভিন। ষষ্ঠ উইকেট জুটিতে তাদের গুরুত্বপূর্ণ ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার জয়ের পথও সুগম হয়েছে জিম্বাবুয়ের। ষষ্ঠ জুটিতে জিম্বাবুয়ের দলীয় স্কোরে যুক্ত হয়েছিল ৮৩ রান। ব্যক্তিগত ৪২ রানে আরভিন আউট হলে জুটি ভাঙে। অবশ্য ততক্ষণে দল নিরাপদ অবস্থানে পৌঁছে গেছে। আসলে হাঁফ ছেড়ে বেচেছে দলটি। নইলে আমিরাতের কাছে হার এড়ানো কঠিন হয়ে পড়ত তাদের জন্য। শেষ অবধি তা হয়নি জয় পেয়েছে জিম্বাবুয়ে। রানের অপরাজিত একটি ইনিংস খেলেছেন সেন উইলিয়ামস। তাই ইনিংসে টি চার ও ছয়টি মারের ছিল। এর আগে ব্যাটিং করে জিম্বাবুয়েকে চমকে দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত। পুরো ৫০ ওভার ব্যাটিং করে ৭ উইকেট হারিয়ে ২৮৫ রান তুলেছিল দলটি। উল্লেখ্য, এবারের আসরে এটি জিম্বাবুয়ের দ্বিতীয় ম্যাচ হলেও আরব আমিরাতের প্রথম ম্যাচ। এএইচ


No comments:

Post a Comment