Thursday, February 19, 2015

মানুষকে শিক্ষায় উন্নত করতে চাই: প্রধানমন্ত্রী:Time News

মানুষকে শিক্ষায় উন্নত করতে চাই: প্রধানমন্ত্রী স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ১৯ ফেব্রুয়ারি, ২০১৫ ১২:১৫:০৮ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদশের মানুষকে শিক্ষায় উন্নত করতে চাই। তিনি বলেন, আমাদের দেশের অধিকাংশ মানুষ নিম্নবিত্ত-মধ্যবিত্ত। তারা ছেলে-মেয়েদের পড়ালেখার খরচ যোগাতে পারে না। তাই আমরা তাদের বিনামূল্যে পড়ালেখার ব্যবস্থা করেছি। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১৫ সালের একু
শে পদক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় প্রধানমন্ত্রী সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ গুণীর হাতে একুশে পদক তুলে দেন। অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, একুশ আমাদের শিখিয়েছে মাথানত না করা। আচার-আচরণ, সংস্কৃতিসহ সব কিছুতে একুশ আমাদের উদ্ভাসিত করেছে। তিনি বলেন, আমি কিছুতেই বুঝতে পারি না যে, কেন এই জঘন্য কাজ করা হচ্ছে। শ্রেষ্ঠ জীব মানুষকে পুড়িয়ে হত্যা করা হচ্ছে। এআর


No comments:

Post a Comment