Monday, January 5, 2015

কঠোর নিরাপত্তায় মন্ত্রিসভায় বৈঠক:Time News

কঠোর নিরাপত্তায় মন্ত্রিসভায় বৈঠক স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ০৫ জানুয়ারি, ২০১৫ ১৩:০৩:২৭ কঠোর নিরাপত্তায় মন্ত্রিসভায় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এ বৈঠকে হয়।   বৈঠকে সামরিক শাসনামলের অধ্যাদেশ বাংলায় করে সামান্য পরিমার্জনসহ ‘বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান আইন, ২০১৫’ এর খসড়া ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ
সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান। মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, ১৯৫৭ সালের একটি আইন দ্বারা প্রতিষ্ঠিত হয়ে স্বাধীনতার পর ১৯৭৪ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্ট্যাডিজ(বিআইডিএস) নাম হয়। ১৯৮৪ সালের সামরিক শাসনামলে আইন সংশোধন করে একটি অধ্যাদেশ জারি করা হয়। মন্ত্রিসভার নির্দেশনা অনুযায়ী অধ্যাদেশটি বাংলায় অনুবাদ করে উপস্থাপন করা হয়। মন্ত্রিপরিষদ সচিব বলেন, আইনে বড় ধরনের কোনো পরিবর্তন নেই। সামান্য পরিমার্জনসহ বাংলায় নিয়ে এসেছে। ভেটিং সাপেক্ষ মন্ত্রিসভা তা চূড়ান্ত অনুমোদন দিয়েছে। স্বনামখ্যাত প্রতিষ্ঠান বিআইডিএস স্বাধীনভাবে গবেষণা ও প্রকাশনার কাজ করে থাকে। দেশের উন্নয়ন চ্যালেঞ্জ, অনুন্নয়নের কারণ নিয়ে গবেষণার পাশাপাশি বিশ্বস্ততা ও সুনামের সঙ্গে আর্থ-সামাজিক গবেষণা করা এর কাজ। সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে একটি ট্রাস্টি বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরিচালিত এই প্রতিষ্ঠানে ট্রাস্টির সভাপতি পরিকল্পনামন্ত্রী এর সভাপতি। এছাড়াও সরকারি কর্মকর্তা, গবেষকসহ বিভিন্ন পেশার লোক এখানে আছেন। এর প্রধান নির্বাহী মহাপরিচালক। ট্রাস্টি বোর্ড ছাড়াও ৩টি গুরুত্বপূর্ণ কমিটি রয়েছে। এগুলো হলো নীতি, প্রশাসন ও অর্থ বিষয়ক কমিটি। এএইচ


No comments:

Post a Comment