মাঠে থাকবে জামায়াত স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ০৪ জানুয়ারি, ২০১৫ ১৭:৩৩:০৫ ২০ দলীয় জোট ঘোষিত ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবসের কর্মসূচি সফল করতে মিছিল-সমাবেশের প্রস্তুতি নিয়েছে জামায়াত-শিবিরের নেতা কর্মীরা। জানা যায়, সরকারের অনুমতি ক্রমে নির্ধারিত স্থানে সমাবেশের প্রস্তুতি নিয়েছে জামায়াতের নেতারা। কিন্তু সরকারী দলের নেতা কর্মীরা ১৪৪ ধারা ভেঙ্গে মিছিল-সমাবেশ করলে সেক্ষেত্রে জামায়াতের কর্মীরাও সমাবেশ করার চেষ্টা করবেন বলে জানা যায়। জামায়াতের নেতারা বলেছেন, ৫ জানুয়ারি আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবেলা করবেন ২০দলীয় জোটের নেতা কর্মীরা। তারা বলেন, ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালনে গত প্রায় এক মাস ধরে প্রস্তুতি নিয়েছে দলটি। এ জন্য জামায়াত-শিবিরের কেন্দ্রীয় নেতারা অঞ্চলভিত্তিক সমন্বয়সভা করেছেন। রাজধানীর ৪৮টি পয়েন্ট থেকে বিএনপির সঙ্গে একযোগে মিছিলসহ সমাবেশস্থলে হাজির হবেন তারা। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচির মতোই খালেদা জিয়াকে সরকার অবরুদ্ধ করে রেখেছে। এ ধরনের ঘটনা ঘটবে তা অবগত ছিল বিএনপি জোট। তাই আন্দোলনের কিছু বিকল্প কৌশল খালেদা জিয়া আগেই নিয়ে রেখেছেন বলে আমরা জেনে। আজকে বিভিন্ন স্থানে বিএনপি এবং ছাত্রদলের ভূমিকায় আমরা আশান্বিত। আশা করছি আগামীকালও বিএনপি সর্বশক্তি নিয়ে মাঠে নামবে। একে
No comments:
Post a Comment