Monday, January 5, 2015

কী হবে ঢাকায়, দিনের শুরুতেই ফাঁকা:Time News

কী হবে ঢাকায়, দিনের শুরুতেই ফাঁকা স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ০৫ জানুয়ারি, ২০১৫ ০৯:১৪:২০ কী হবে রাজধানীতে এমন জল্পনা কল্পনার মধ্য দিয়ে শুরু হয়েছে ৫ জানুয়ারি। যানবাহন শূন্য রয়েছে রাজধানী, মোড়ে মোড়ে পুলিশের ব্যাপক উপস্থিতিও চোখে পরার মত। কর্মজীবী মানুষের অপেক্ষমান প্রতীক্ষায় শুরু হয়েছে রাজধানীর সোমবার সকাল। দেখা গেছে, সকাল থেকে রাজধানীর সড়কগুলোতে যানবাহন একেবারে নেই বললেই চলে। সামান্য কিছু রিকশ
া ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছে। এতে দুর্ভোগে পড়েছে কর্মস্থল ও স্কুল-কলেজগামী লোকজন। গুলিস্থান থেকে মতিঝিল, গুলিস্তান, শাহবাগ, কারওয়ান বাজার, গাবতলী রুট, ফার্মগেট হয়ে মিরপুর রুট, আজিমপুর থেকে নিউমার্কেট হয়ে মোহাম্মদপুর রুট, গুলিস্থান থেকে কাকরাইল, মালিবাগ, রামপুরা বাড্ডা হয়ে কুড়িল রুটে গণপরিবহনের দেখা মেলেনি বললেই চলে।  গণপরিবহনের এমন সংকটে তৈরি পোশাক কারখানার কর্মীসহ অন্যান্য প্রতিষ্ঠানের কর্মীদের অনেককেই হেঁটে কর্মস্থলে যেতে দেখা গেছে। গণপরিবহন সংকটে শেষ অবলম্বন হিসেবে দু’একটি রিকশা পাওয়া গেলেও ভাড়া গুণতে হচ্ছে অনেক বেশি। এদিকে, রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যসহ আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য অবস্থান করছেন। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে টহল দিচ্ছে পুলিশের ভ্রাম্যমাণ টিম। সোমবারের উদ্বেগ-উৎকণ্ঠার বিষয়ে কর্মস্থলগামী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. কুদরত-ই-খুদা সকালে বলেন, দু’দলের পাল্লাপাল্টি কর্মসূচি সাধারণ মানুষকে আতঙ্কিত করে ফেলেছে। আমরা নিরপত্তাহীনতা বোধ করছি। রোববারে গণপরিবহনে আগুন দেওয়া ও ভাঙচুরের ঘটনায় এ উদ্বেগ আরও বেড়ে গেছে বলে জানান তিনি। রাজধানীর নিরাপত্তা ব্যবস্থার ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মীর রেজাউল আলম বলেন, নাশকতামূলক কর্মকাণ্ড বন্ধ করতে রাজধানীতে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। এমকে  


No comments:

Post a Comment