ঢাকা: রাজধানীর লালবাগে বিস্ফোরণে আহত নিউমার্কেট থানা ছাত্রদলের বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ওরফে বাপ্পী (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎধীন অবস্থায় তিনি মারা যান। <img src='http://gold.ritsads.com/ads/server/adserve/www/delivery/avw.php?zoneid=822&cb=INSERT_RANDOM_NUMBER_HERE&n=adee8319' border='0' alt='' /> হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। বুধবার দুপুরে পুরান ঢাকার লালবাগের একটি বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বাপ্পীর ডান হাত কনুই পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে যায়। বিস্ফোরণে তার ভাগনি হ্যাপি আক্তার (১২) ও ভাগনে লিপন (৬) জখম হয়েছে। ঘটনার পর আহত অবস্থায় এই তিনজনকে পুলিশের পাহারায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। গতকাল চিকিৎসকেরা জানান, বিস্ফোরণে বাপ্পীর ডান চোখ ক্ষতিগ্রস্ত ও বাঁ হাত ঝলসে গেছে। হ্যাপির মুখমণ্ডল, হাত এবং লিপনের চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মুখমণ্ডল, হাত ও পা ঝলসে গেছে। বাপ্পীর ১৭ শতাংশ, হ্যাপির ১৯ ও লিপনের শরীর ১০ শতাংশ পুড়ে গেছে। নতুন বার্তা/জবা
No comments:
Post a Comment