Tuesday, January 6, 2015

ফখরুলকে পুলিশের হাতে সোপর্দ করুন: সাংবাদিকদের হানিফ:Time News

ফখরুলকে পুলিশের হাতে সোপর্দ করুন: সাংবাদিকদের হানিফ স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ০৬ জানুয়ারি, ২০১৫ ১১:৫৬:২৭ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, প্রেসক্লাব সাংবাদিকদের স্থান। সেখানে সাংবাদিকরা একজন মোস্ট ওয়ান্টেড আসামিকে (মির্জা ফখরুল) শেল্টার দিয়ে রেখেছে। এটা জাতির কাম্য নয়। তিনি বলেন, আমি সাংবাদিকদের প্রতি আহবান জানাবো। খুব শিগগিরই আইনের প্রতি শ্রদ্ধা রেখে এই আসামিকে
আপনারা পুলিশের হাতে সোপর্দ করুন। মঙ্গলবার সকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি-জামায়াত আহুত অবরোধ বিরোধী অবস্থানকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের (আওয়ামী লীগ) পূর্ব ঘোষিত কর্মসূচিকে নস্যাৎ করতেই বিএনপি নেত্রী সুপরিকল্পিত ভাবে ৫ জানুয়ারি কর্মসূচি পালনের নামে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত জোটের গতকালের কর্মকাণ্ডে আবারও প্রমাণ হয়েছে তারা সন্ত্রাসী দল। খালেদা জিয়া নিজের ষড়যন্ত্র বাস্তবায়নে অবরোধ ডেকেছে, কিন্তু দেশের জনগণ তার এই অবরোধ প্রত্যাখ্যান করেছে। দেশের কোথাও অবরোধ হচ্ছে না। আমি একটু আগে সারা ঢাকা শহর ঘুরে এসেছি। আমি দেখেছি রাজধানী সকল দোকানপার্ট খুলছে। গাড়ি-ঘোড়া, বাস, ট্রেনসহ সকল যানবাহন চলাচল করছে। সবকিছু স্বাভাবিক রয়েছে। আওয়ামী লীগের এ নেতা বলেন, খালেদা জিয়া নিজে ধর্মকর্ম পালন করেন কিনা এ নিয়ে জনমনে সন্দেহ রয়েছে। তিনি ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হলে মুসলিম উম্মার দ্বিতীয় ধর্মীয় উৎসব বিশ্ব ইশতেমা শুরুর পূর্বক্ষণেই এ কর্মসূচি প্রত্যাখ্যান করে নিবেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম মিলন, উপ-প্রচার সম্পাদক মো: জামিল উদ্দিন প্রমুখ। এমআর/ এআর


No comments:

Post a Comment