Tuesday, January 6, 2015

ট্রাকচাপায় ৪ নারী নিহত, আহত ৩:Time News

ট্রাকচাপায় ৪ নারী নিহত, আহত ৩ কুমিল্লা করেসপন্ডেন্ট টাইম নিউজ বিডি, ০৬ জানুয়ারি, ২০১৫ ০৯:৩৯:০২ মাহফিল শুনে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় চার নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত তিনজন। সোমবার মধ্যরাতে কুমিল্লার বুড়িচংয়ের দরিয়াপাড়ার ঈদগাহ মাঠের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বুড়িচংয়ের কুন্নুমতি এলাকার মিজানুর রহমানের স্ত্রী সালমা আক্তার (৩০), একই এলাকার মৃত নুরুল ইসলামের স্ত্রী রাশেদা বেগম (৫৫), মৃত
সেকান্দার আলী ভূঞার স্ত্রী জাহানারা বেগম (৬৫) এবং আবদুর রাজ্জাকের স্ত্রী মনোয়ারা বেগম (৪৫)। স্থানীয়রা জানান, মাহফিল শুনে বাড়ি ফেরার পথে দ্রুত গতির একটি ট্রাক ৭ জনকে চাপা দেয়। গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে বুড়িচং স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়। পরে অবস্থার অবনতি হলে আহতদের মধ্যে দুজনকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নেয়া হয়। অপর আহত ব্যক্তিকে ঢাকায় নেয়া হয়েছে। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে বুড়িচং থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম জানান, ট্রাকটি আটকের চেষ্টা চলছে। এআর


No comments:

Post a Comment