Wednesday, January 7, 2015

মধ্যরাতে হাসপাতাল থেকে উধাও রিজভী; জন মনে প্রশ্ন:Time News

মধ্যরাতে হাসপাতাল থেকে উধাও রিজভী; জন মনে প্রশ্ন স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ০৭ জানুয়ারি, ২০১৫ ১০:২৯:৪৫ রাজধানীর এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন থাকা বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী হাসপাতাল  ত্যাগ করেছেন। কাউকে কিছু না জানিয়েই মঙ্গলবার গভীর রাতে তিনি হাসপাতাল ত্যাগ করেন। বিএনপির নয়াপল্টনের দলীয় কার্যালয়ে শনিবার তিনি অসুস্থ হয়ে পড়লে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে এ্যাপোলো হাসপাতালে ভর্ত
ি করে। ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বুধবার সকালে জানান, রিজভী হাসপাতাল থেকে চলে গেছেন বলে শুনেছি। পালিয়ে যাওয়ার কিছু নেই। কারণ তিনি পুলিশের কাছে আটক বা গ্রেফতার ছিলেন না। তিনি চিকিৎসা শেষে চলে জেতেই পারেন বলেও জানান এসআই হাবিবুর। এমকে


No comments:

Post a Comment