Monday, January 5, 2015

সিলেট মহানগরীতে সভা-সমাবেশ নিষিদ্ধ:Time News

সিলেট মহানগরীতে সভা-সমাবেশ নিষিদ্ধ সিলেট করেসপন্ডেন্ট টাইম নিউজ বিডি, ০৫ জানুয়ারি, ২০১৫ ০৯:০১:৩৮ সোমবার (৫ জানুয়ারি) সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ থাকবে সিলেট মহানগরীতে। ৫ জানুয়ারিকে ঘিরে নাশকতার আশঙ্কা দেখা দেওয়ায় এ আদেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. রহমত উল্লাহ। মহানগর পুলিশের এই নিষেধাজ্ঞার কারণে সো
মবার আওয়ামী লীগের 'গণতন্ত্রের বিজয়' উদ্‌যাপন ও বিএনপির 'গণতন্ত্র হত্যা দিবস' পালন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। মেট্রোপলিটন পুলিশ আইনের ২৯, ৩০, ৩১ ও ৩২ ধারা বলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছে মহানগর পুলিশ। ইআর


No comments:

Post a Comment