Tuesday, January 6, 2015

খালেদার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী:RTNN

খালেদার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হতে পারে বললেও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন এ ব্যাপারে তাদের কোনো সিদ্ধান্ত হয়নি। মঙ্গলবার বেলা দেড়টার দিকে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দ
েন তথ্যমন্ত্রী। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, হত্যা মামলা করার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখছে। জঙ্গিবাদীদের নেত্রী আপনি মামলা মোকাবেলার জন্য প্রস্তুতি নিন। আর বিকেল চারটার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে তার কোনো কিছু জানা নেই। প্রতিমন্ত্রী বলেন, বিশৃঙ্খলা করলে যে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে খালেদা জিয়ার ব্যাপারে আলাদা করে হত্যা মামলা করার বিষয়ে তাদের কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। সংবাদ সম্মেলনে খালেদা জিয়াকে বিভিন্ন ধরনের বোমাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের উস্কানিদাতা হিসেবে চিহ্নিত করে ইনু বলেন, ‘শাহজাহানপুরে পাইপে পড়ে শিশুর মৃত্যুর ঘটনায় যদি ঠিকাদারের বিরুদ্ধে হত্যা মামলা হতে পারে, তাহলে সিএনজিচালিত অটোরিক্সায় একই পরিবারের তিনজনকে অগ্নিদগ্ধের ঘটনায় উস্কানিদাতা হিসেবে খালেদা জিয়া হত্যা মামলার সম্মুখীন হবেন।’ ওই মামলার জন্য প্রস্তুতি নিতে খালেদা জিয়াকে পরামর্শও দেন তিনি। তবে কোন অটোরিক্সায় একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন, তা নির্দিষ্ট করে উল্লেখ করেননি জাসদ সভাপতি। খালেদা জিয়া গ্রেপ্তার হবেন কিনা, একজন সাংবাদিক জানতে চাইলে জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘তিনি গ্রেপ্তারও হতে পারেন।’ খালেদা জিয়াকে কার্যালয়ে অবরুদ্ধ করা সম্পর্কে তিনি বলেন, ‘ওনাকে (খালেদা জিয়া) উস্কানি থেকে বিরত করেছি, কোনো উস্কানির ছাড় দেওয়া হবে না।’ বিএনপির সঙ্গে আলোচনা হবে কিনা, জানতে চাইলে ইনু বলেন, ‘এই মুহূর্তে আলোচনার প্রয়োজন দেখি না। আগে খালেদা জিয়াকে তার অবস্থান পরিবর্তন করতে হবে।’ মন্তব্য      


No comments:

Post a Comment