Tuesday, January 6, 2015

হত্যা মামলার জন্য প্রস্তুত থাকুন: খালেদাকে ইনু:RTNN

হত্যা মামলার জন্য প্রস্তুত থাকুন: খালেদাকে ইনু নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে হত্যা মামলা হতে পারে মন্তব্য করে তাকে সেজন্য প্রস্তুত থাকতে বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন। খালেদা জিয়াকে বিভিন্ন ধরনের
বোমাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের উস্কানিদাতা হিসেবে চিহ্নিত করে তথ্যমন্ত্রী বলেন, শাহজাহানপুরে পাইপে পড়ে শিশুর মৃত্যুর ঘটনায় যদি ঠিকাদারের বিরুদ্ধে হত্যা মামলা হতে পারে, তাহলে সিএনজিচালিত অটোরিকশায় একই পরিবারের তিনজনকে অগ্নিদগ্ধের ঘটনায় উস্কানিদাতা হিসেবে খালেদা জিয়া হত্যা মামলার সম্মুখীন হবেন। ওই মামলার জন্য প্রস্তুতি নিতে খালেদা জিয়াকে পরামর্শ দিয়েছেন ইনু। তবে কোন অটোরিকশায় একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন, তা নির্দিষ্ট করে উল্লেখ করেননি মন্ত্রী। খালেদা জিয়া গ্রেপ্তার হবেন কি না—একজন সাংবাদিক জানতে চাইলে জবাবে মন্ত্রী বলেন, তিনি গ্রেপ্তারও হতে পারেন। হত্যা মামলা করার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখছে বলেও জানান তিনি। খালেদা জিয়াকে কার্যালয়ে অবরুদ্ধ করা সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, ‘ওনাকে (খালেদা জিয়া) উস্কানি থেকে বিরত করেছি, কোনো উস্কানির ছাড় দেওয়া হবে না।’ বিএনপির সঙ্গে আলোচনা হবে কি না—জানতে চাইলে ইনু বলেন, ‘এই মুহূর্তে আলোচনার প্রয়োজন দেখি না। আগে খালেদা জিয়াকে তার অবস্থান পরিবর্তন করতে হবে।’ মন্তব্য নিজস্ব প্রতিবেদকআরটিএনএনঢাকা: পর্নোগ্রাফি আইনে গ্রেপ্তার বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টিভির (ইটিভি) চেয়ারম্যান আবদুস . . . বিস্তারিত নিজস্ব প্রতিবেদকআরটিএনএনঢাকা: শ্বাসরুদ্ধকর পরিবেশে একটি দিন কাটাল বাংলাদেশের মানুষ। সবার অপলক দৃষ্টি ছিল গুলশানে বিএনপি . . . বিস্তারিত            


No comments:

Post a Comment