বের হতে চাওয়া খালেদার গাড়িতে পুলিশের পিপার স্প্রে নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: কর্মসূচিতে বের হতে চেয়ে গুলশান কার্যালয় থেকে গাড়িতে অবস্থান নেওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ওপর পিপার স্প্রে নিক্ষেপ করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সোমবার বেলা চারটার দিকে খালেদাকে বের করতে চেয়ে তার আশেপাশে থাকা নেতাকর্মীরা মিছিল করতে থাকেন। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে চাইলে পুলিশ পিপার স্প্রে নিক্ষেপ করলেতা খালেদা জিয়ার গাড়ির সামনে কাচের ওপর গিয়ে পড়ে। এ সময় অন্য নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। মন্তব্য
No comments:
Post a Comment