Wednesday, December 3, 2014

সারদা চিট ফান্ডের অর্থ বাংলাদেশে আসেনি:RTNN

সারদা চিট ফান্ডের অর্থ বাংলাদেশে আসেনি নিউজ ডেস্ক আরটিএনএন ঢাকা: ভারতে বহুল আলোচিত সারদা চিট ফান্ডের অর্থ বাংলাদেশে কোনো সংস্থা বা গ্রুপের কাছে হস্তান্তর হয়নি। ব্যবহৃত হয়নি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে। বুধবার লোকসভায় এক লিখিত বক্তব্যে মিনিস্টার অব স্টেট ফর পারসোনেল জিতেন্দ্র সিং এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এখন পর্যন্ত যে তদন্ত বা অনুসন্ধান হয়েছে তাতে সারদা চিট ফান্ডের অর্থ বাংলাদেশে যাওয়ার ক
োনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রসঙ্গত, এ নিয়ে দীর্ঘদিন ভারতে তোলপাড় চলছে। বলা হচ্ছে, এ অর্থ বাংলাদেশে সরকার পতনে ব্যবহার করা হয়েছে। বাংলাদেশের জামায়াতে ইসলামীর কাছে এই অর্থ এসেছিল বলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কয়েকটি গণমাধ্যম যৌথ প্রচারণা চালায়। সম্প্রতি বিজেপির পশ্চিমবঙ্গ শাখার প্রধান অমিত শাহ একই রকম অভিযোগ তোলার পর কেন্দ্রে ক্ষমতায় অধিষ্ঠিত তার দলীয় সরকারই জানিয়ে দিয়েছে সারদা চিট ফান্ডের অর্থ বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার হওয়ার কোনো যোগসূত্র পাওয়া যায়নি। এর আগে ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সি (এনআইএ) তাদের প্রাথমিক তদন্তে এ রকমই রিপোর্ট দিয়েছিল সরকারের কাছে। মন্তব্য pay per click নিজস্ব প্রতিবেদকআরটিএনএনঢাকা: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) প্রকাশিত দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশ ১৪তম দুর্নীত . . . বিস্তারিত নিউজ ডেস্কআরটিএনএনকুয়ালালামপুর: দরিদ্রদের সাশ্রয়ী মূল্যে ফ্ল্যাট প্রদানে কামরাঙ্গীরচরে কম খরচে আবাসন প্রকল্পের আগ্রহ প্র . . . বিস্তারিত      


No comments:

Post a Comment