Wednesday, December 3, 2014

ইসরাইলে আগাম সংসদ নির্বাচন ১৭ মার্চ:RTNN

ইসরাইলে আগাম সংসদ নির্বাচন ১৭ মার্চ আন্তর্জাতিক ডেস্ক আরটিএনএন তেল আবিব: আগামী ১৭ মার্চ ইসরাইলে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি হবে ইসরাইলি সংসদ নেসেটের ২০তম নির্বাচন। বুধবার সংসদে এক বিতর্কের পর এই ঘোষণা দেয়া হয়। এদিন সংসদে সর্বসম্মতভাবে সংসদ ভেঙে দেয়ার সিদ্ধান্ত হয়। ইসরাইলকে ‘ইহুদিবাদী রাষ্ট্র’ ঘোষণার পরিপ্রেক্ষিতে সরকারের মধ্যে সৃষ্ট বিদ্রোহের জের ধরে এই সিদ্ধান্ত নেয়া হলো। মন্ত্রিসভ
ায় ক্ষমতাসীন লিকুদ পার্টির শরীকরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। এর জের ধরে মঙ্গলবার অর্থমন্ত্রী ও বিচারমন্ত্রীকে বরখাস্ত করেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার পরদিনই সংসদ নির্বাচনের ঘোষণা এলো। মাত্র দুই বছরের মাথায় ইসরাইল আরেকটি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে প্রায় ৫০ কোটি ডলার বা ৪,০০০ কোটি টাকা খরচ হবে। একে নেতানিয়াহুর ‘অপচয়’ বলে সমালোচনা করছে বিরোধীরা। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনী বৈতরণী পার হতে নেতানিয়াহু খুব অল্প সময় প্রচারণার সুযোগ রাখবেন। সম্প্রতি গাজা আগ্রাসনে ইসরাইলি বাহিনীর পরাজয়ের পর নেতানিয়াহুর জনপ্রিয়তায় ধ্বস নেমেছে। তবে শক্তিশালী বিরোধী দলের অনুপস্থিতির কারণে চতুর্থ দফায় তার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্র: দৈনিক হারেৎজ মন্তব্য pay per click আন্তর্জাতিক ডেস্কআরটিএনএনবৈরুত: স্বঘোষিত ইসলামিক স্টেটের (আইএস) ‘খলিফা’ আবু বকর আল-বাগদাদীর এক স্ত্রী এবং এক . . . বিস্তারিত আন্তর্জাতিক ডেস্কআারটিএনএনবাগদাদ: ইরাকের সেনাবাহিনীতে ৫০,০০০ ‘ভৌতিক সৈন্যের’ সন্ধান পাওয়া গেছে। খবর বিবিসি&r . . . বিস্তারিত      


No comments:

Post a Comment