ট্রাইব্যুনালের হাজতখানায় আজহার, রায়ের অপেক্ষা নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় রাখা হয়েছে। মঙ্গলবার সকালে আজহারের মামলার রায় ঘোষণা করবে ট্রাইব্যুনাল-১। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারক প্যানেলের সদস্য বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ রায় দেবেন। সকাল নয়টার দিকে কারাগার থেকে একটি প্রিজন ভ্যানে করে এনে আজহারকে রাখা হয়েছে ট্রাইব্যুনালের হাজতখানায়। এর আগে পৌনে নয়টার দিকে কারাগার থেকে বের করে তাকে নিয়ে ট্রাইব্যুনালের উদ্দেশ্যে রওনা হয় প্রিজন ভ্যানটি। একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে রংপুর অঞ্চলে ১২২৫ ব্যক্তিকে গণহত্যা, ৪ জনকে হত্যা, ১৭ জনকে অপহরণ, একজনকে ধর্ষণ, ১৩ জনকে আটক, নির্যাতন ও গুরুতর জখম এবং শত শত বাড়ি-ঘরে লুণ্ঠন ও অগ্নিসংযোগের মতো ৯ ধরনের ৬টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে এটিএম আজহারের বিরুদ্ধে। মন্তব্য
No comments:
Post a Comment