Monday, December 29, 2014

সরকার প্রচণ্ড চাপে, ধারণা ফখরুলের :Natun Barta

ঢাকা: নির্বাচনের ব্যাপারে সরকারের ওপর চাপ প্রয়োগ করতে পারছে কিনা- এমন প্রশ্নে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনাদের মনে নাও হতে পারে, কিন্তু সত্যিকার অর্থে সরকার প্রচণ্ড চাপে রয়েছে। এটা তাদের কর্মকাণ্ডে বোঝা যায়। সোমবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফখরুল এ দাবি করেন।
er/adserve/www/delivery/ck.php?n=a2c12492&cb=INSERT_RANDOM_NUMBER_HERE' target='_blank'> এসময় তিনি অভিযোগ করে বলেন,  “বিরোধী দলের আন্দোলন থেকে জনগণের দৃষ্টি ভিন্নখাতে নিতে সরকার নিখুঁত পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে। হরতালের প্রাক্বালে আবারো পুরানো কৌশলের পুনরাবৃত্তি করে যানবাহনে অগ্নিসংযোগ আর পেট্রোল বোমা ছুঁড়ে জীবনহানির মতো মানবতাবিরোধী সহিংস কার্যক্রম চালানো শুরু করেছে। ৫ জানুয়ারির নির্বাচনের আগের মতো সরকার তার এজেন্টদের দিয়ে এই ধরনের অমানবিক কর্মকাণ্ড করাচ্ছে।" হরতাল চলাকালে নোয়াখালীতে স্কুলশিক্ষকাকে সরকার তার এজেন্টদের দিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেন ফখরুল। তিনি বলেন, “সরকার যানবাহনের মালিকদের ‘গাড়ি বের না করলে লাইসেন্স বাতিল করা হবে’ বলে হুমকি দিয়ে রাস্তায় নামতে বাধ্য করছে।” বিরোধীদলের ওপর দোষ চাপাতে সরকার পুরোনো কৌশল অবলম্বন করছে এমন মন্তব্য করে ফখরুল বলেন, তারা নিজেদের এজেন্ট দিয়ে আত্মঘাতী হামলা করে তার দায় আমাদের ওপর চাপাতে চায়। মির্জা ফখরুল বলেন, “হরতালে জনগণের সমর্থন রয়েছে দেখেই সরকার আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালিয়ে নেতাকর্মীদের আটক করছে। আমাদের মিছিলে নির্বিচারে গুলি চালিয়েছে।” তিনি বলেন, “গণমাধ্যমকে চাপে রাখতে সরকার দিগন্ত, ইসলামিক টিভি চ্যানেল ওয়ান, আমার দেশ বন্ধ করে দিয়েছে। আমার দেশ সম্পাদককে আটক করা হয়েছে। সর্বশেষ গতকাল নিউএজ পত্রিকায় অভিযান চালিয়েছে।” সংবাদ সম্মেলনের শুরুতে মির্জা ফখরুল কমলাপুরের রেল দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের আশু রোগমুক্তি কামনা করেন। তিনি আরো বলেন, শিশু নিহতের ঘটনাসহ সব দুর্ঘটনায় প্রমাণ হয় তারা দেশের জনগণকে সেবা দিতে অনীহা প্রকাশ করছে। ক্ষমতা হারানোর ভয়ে তাই তারা ক্রমশ হিংস্র হয়ে উঠছে। তাদের ভাষা গণতান্ত্রিক নয়, স্বেচ্ছাচারী। হরতালকে কেন্দ্র করে সারাদেশে ২০ দলের ৪৪২ জনকে আটক ১১০ জনকে আহত এবং তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেয়া হয়েছে বলেও জানান তিনি। হরতাল সফল হয়েছে দাবি করে ফখরুল দলের চেয়ারপারসনের পক্ষ থেকে এজন্য নেতাকর্মীদের ধন্যবাদ জানান। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম প্রমূখ। নতুন বার্তা/বিইউ/জবা


No comments:

Post a Comment