Tuesday, November 11, 2014

চীনে ২২ ইমামের কারাদণ্ড:Time News

চীনে ২২ ইমামের কারাদণ্ড আন্তর্জাতিক ডেস্ক টাইম নিউজ বিডি, ১১ নভেম্বর, ২০১৪ ১৭:২৫:৩৭ ধর্ম প্রচারের দায়ে চীনে ২২ জন ইমামকে কারাদণ্ড দিয়েছে দেশটি। সোমবার মুসলিম অধ্যুষিত জিনজিয়াং প্রদেশের আদালত এ রায় দেয়। অভিযুক্ত ইমামদের বিরুদ্ধে চীনের এই অঞ্চলটিতে আলাদা রাষ্ট্র গঠনের পরিকল্পনায় মদদ দেওয়ার ও অবৈধভাবে ধর্ম প্রচারের অভিযোগ আনা হয়েছে। আদালত এক গণ শুনানিতে ওই ২২ ইমামকে পাঁচ থেকে ১৬ বছরের কারাদণ্ড দিয়েছে
। জিনজিয়াংয়ে বসবাসকারীদের অধিকাংশই মুসলমান। তারা উইঘুর নামে পরিচিত। চীন সরকার প্রায়ই সেখানে অভিযান পরিচালনা করে থাকে। এদিকে এ রায়ের প্রতিবাদ জানিয়েছে ওয়ার্ল্ড উইঘুর কংগ্রেস। এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, এটি উইঘুরদের অধিকারের ওপর আঘাত। তাদের ধর্মীয়ভাবে নিষ্পেষিত করা হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, চীন সরকার রাজনৈতিক প্রয়োজনে ধর্মীয় বৈধতা ও অবৈধতা নিয়ে কথা বলছে। উইঘুরদের আসলে কোনো বিশ্বাস পালনের অধিকারই নেই। রয়টার্স। জেআই  

No comments:

Post a Comment