Tuesday, November 11, 2014

ফাঁসি বন্ধে জাতিসংঘের আহবান উদ্দেশ্য প্রণোদিত:Time News

ফাঁসি বন্ধে জাতিসংঘের আহবান উদ্দেশ্য প্রণোদিত রাজশাহী করেসপন্ডেন্ট টাইম নিউজ বিডি, ১১ নভেম্বর, ২০১৪ ১৬:৩৯:২১ যুদ্ধাপরাধীদের ফাঁসি বন্ধে জাতিসংঘের আহবান সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান। মঙ্গলবার দুপুরে রাজশাহী সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেছেন। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের ফাঁসি বন্ধ করতে জাতিসং
ঘ আহবান জানিয়েছেন। আমি মনে করি এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত। মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাস দমনের নামে সিরিয়া, ইরাক, আফগানিস্তানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্রে হামলা চালিয়ে হাজার হাজার মানুষ হত্যা করেছে। তখন তো জাতিসংঘ সেগুলো সমর্থন করে। অথচ স্বাধীনতা যুদ্ধের সময় যারা অমানবিক হত্যাকাণ্ড এ জাতির ওপরে চালিয়েছে তাদের বিচার যখন দেশের প্রচলিত আইন অনুযায়ী হচ্ছে, তখন জাতিসংঘ ফাঁসি বন্ধের আহবান জানাচ্ছে।’ ড. মিজানুর রহমান বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে বাইরের কোনো সংস্থা কথা বলবে তা গ্রহণযোগ্য নয়।’ দেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘দেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল আছে। এটি নিয়ে উদ্বেগের কিছু নেই। দেশের সামাজিক, অর্থনৈতিক অবস্থা যেহেতু দিনে দিনে উন্নতি হচ্ছে সেহেতু মানবাধিকার অবস্থারও উন্নতি হচ্ছে।’ এর আগে মানবাধিকার চেয়ারম্যান সাংবাদিকতার নীতিনৈতিকতা ও শিশু সংবাদ  বিষয়ক এক মতবিনিময় সভায় অংশ নেন। মতবিনিময় সভাটি আয়োজন করেন ইউনিসেফ ও এমআরডিএ। জেআই  

No comments:

Post a Comment