Thursday, November 13, 2014

ক্রস কানেকশনে প্রেম, অতঃপর...:RTNN

ক্রস কানেকশনে প্রেম, অতঃপর... নিজস্ব প্রতিনিধি আরটিএনএন হবিগঞ্জ: বিয়ের দাবিতে চারদিন ধরে প্রেমিকের বাড়ির সামনে অনশন করছেন গাইবান্ধার এক তরুণী। প্রেমিক ও তার পরিবার বউ হিসাবে মেনে নিতে রাজি না হলেও হাল ছাড়ছেন না ওই তরুণী। স্ত্রীর মর্যাদা নিতে বাড়ির সামনে অনড় অবস্থানে রয়েছে সে। ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের বাহুবল উপজেলায়। ঘটনা সূত্রে জানা গেছে, উপজেলার পুঁটিজুরী ইউনিয়নের ডুবাঐ গ্রামের আবদুর রহমানে
র ছেলে আবদুল খালেক ওরফে সারফিন দীর্ঘদিন ধরে ওমান থাকতো। ৫ বছর আগে মোবাইল ফোনের ক্রস কানেকশনে তার সঙ্গে পরিচয় হয় গাইবান্ধা জেলা সদরের ভিএইড রোড, কালীবাড়ি পাড়ার এরশাদ আলী মণ্ডলের মেয়ে সাহারা খানম পারভীনের সঙ্গে। পরিচয়ের সুবাদে সারফিন ও সাহারা মোবাইল ফোনে কথাবার্তা চালিয়ে যান। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর থেকে তারা ভিডিও কনফারেন্সের মাধ্যেমেও কথাবার্তা চালিয়ে যান। সাহারা জানান, সম্পর্কের গভীরতা বাড়তে থাকলে এক পর্যায়ে তারা মোবাইলে বিয়ে করেন। তিন বছর আগে সারফিন দেশে এসে সাহারাকে নিয়ে বিভিন্ন স্থানে হানিমুন করেন। পরে আবার কর্মস্থলে চলে যান। এরপর পুনরায় তাদের ফোনালাপ ও ভিডিও কনফারেন্স চলতে থাকে। ২৩ অক্টোবর সারফিন ছুটি নিয়ে দেশে আসেন। দেশে আসার পর সারফিন রহস্যজনক কারণে সাহারাকে এড়িয়ে চলতে থাকেন। অবস্থা বেগতিক দেখে সাহারা ৭ নভেম্বর গাইবান্ধা থেকে বাহুবলের ডুবাঐ গ্রামে সারফিনের বাড়ি যায়। সেখানে গিয়ে তিনি নিজেকে সারফিনের বিবাহিতা স্ত্রী বলে দাবি করেন। বিষয়টি আঁচ করতে পেরে সারফিন গা ঢাকা দেয়। খবর পেয়ে ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেন। কিন্তু সারফিনের পরিবার সাহারাকে ঘরে তুলতে রাজি হয়নি। মঙ্গলবার বিকেল ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সাহারা প্রেমিকের বাড়ির সামনেই অবস্থান করছিলেন। ইউপি সদস্য ফারুক আহমেদ ওরফে নইমুল্লাহ জানান, ‘আমরা বিষয়টি মীমাংসা করার চেষ্টা করছি। কিন্তু ছেলের পরিবার না মানায় একটু সমস্যা হচ্ছে।’ ইউপি চেয়ারম্যান শাহ মাহবুবুর রহমান জানান, বিষয়টি বাহুবল মডেল থানা পুলিশকে অবহিত করা হয়েছে। মন্তব্য নিজস্ব প্রতিনিধিআরটিএনএনজামালপুর: ফাঁসি-ফাঁসি খেলতে গিয়ে রশিতে ফাঁস লেগে অনিক (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।সোমবার বিক . . . বিস্তারিত নিজস্ব প্রতিনিধিআরটিএনএনজয়পুরহাট: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘ব . . . বিস্তারিত  

No comments:

Post a Comment