Wednesday, November 12, 2014

রায় কার্যকরে সুপ্রিমকোর্টের দিকে তাকিয়ে আছি: আইনমন্ত্রী:RTNN

রায় কার্যকরে সুপ্রিমকোর্টের দিকে তাকিয়ে আছি: আইনমন্ত্রী নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকরের জন্য সরকার আপিল বিভাগের রায় প্রকাশের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক। তিনি মঙ্গলবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের একথা বলেন। মন্ত্রী বলেন, ‘আপনাদের হয়তো কৌতুহল কামারুজ্জাম
ানের ফাঁসি কার্যকরের বিষয়ে। তবে কামারুজ্জামানের বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি।’ তিনি বলেন, ‘কামারুজ্জামানের বিষয়ে সর্বশেষ আপডেট আসেনি। এ বিষয়ে সুপ্রিমকোর্টের দিকে তাকিয়ে আছি।’ আজ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্ত্রণালয়ে ওই বৈঠক হয়। বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক শহিদুল হক উপস্থিত ছিলেন। বৈঠকের বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল, কিছু মামলা-মোকদ্দমা তড়িৎ শেষ করা যায় কি না তা নিয়ে আলোচনা হয়েছে।’ যে মামলাগুলো মনিটরিং সেলে রয়েছে তা নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। উল্লেখ্য, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ৯ মে কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর আপিল বিভাগ গত ৩ নভেম্বর তার মৃত্যুদণ্ড বহাল রাখে। আপিল বিভাগের রায় পেলেই ট্রাইব্যুনাল ফাঁসির আসামি কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা জারি করবে বলে রাষ্ট্রপক্ষ জানিয়েছে। এরপর তা কার্যকর করবে সরকার। মন্তব্য নিজস্ব প্রতিবেদকআরটিএনএনঢাকা: জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাঈনুল হোসেন আর নেই (ইন্না লিল্লাহে... রাজিউন)। মৃত্যুকালে ত . . . বিস্তারিত নিজস্ব প্রতিবেদকআরটিএনএনঢাকা: বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে দিয়ে করা সংবিধানের ষোড়শ সংশোধনী কেন বাতিল ঘোষণা কর . . . বিস্তারিত  

No comments:

Post a Comment