Wednesday, November 12, 2014

ছাত্র ঠেকাতে লাইব্রেরিতে ছাত্রী নিষিদ্ধ!:RTNN

ছাত্র ঠেকাতে লাইব্রেরিতে ছাত্রী নিষিদ্ধ! নিউজ ডেস্ক আরটিএনএন কলকাতা: ছাত্রদের ভিড় ঠেকাতে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে মাওলানা আজাদ লাইব্রেরি ব্যবহারের ছাত্রীদের অনুরোধ প্রত্যাখ্যান করেছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ে ভিসি লে. জেনারেল জামীর উদ্দিন শাহ এ সিদ্ধান্তের কথা সাফ জানিয়ে দিয়েছেন। তার মতে, মেয়েরা লাইব্রেরি ব্যবহার করলে ‘তাদের টানে’ অনেক বেশি ছেলে জড়ো হবে লাইব্রেরিতে। তাই ছাত্রীদের লাইব্রে
রির সদস্যপদ দেয়া হবে না। নিজের বক্তব্যের স্বপক্ষে যুক্তি দিয়ে ভিসি বলেন, ‘বিষয়টি নিয়মানুবর্তিতার নয়, বিষয়টি স্থানাভাবের। আমাদের লাইব্রেরিতে জায়গা নেই।’ আলিগড় বিশ্ববিদ্যালয়ের উইমেনস কলেজের প্রিন্সিপাল নাইমা গুলরেজ ভিসির সুরে সুর মিলিয়েছেন। নতুন ছাত্র ইউনিয়নের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি বলেন ‘লাইব্রেরি ব্যবহারের দাবির কারণ আমরা বুঝি।’ ‘কিন্তু তোমরা মেয়েরা কোনোদিন কি লাইব্রেরিটা দেখেছ? ছেলেদের ভিড়েই লাইব্রেরি ভর্তি থাকে। এবার যদি মেয়েরাও ওখানে জড়ো হয় তাহলে নিয়মশৃঙ্খলা ভেঙে পড়বে’ যোগ করেন তিনি। বহু বছর ধরেই মহিলা কলেজের পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়ের মধ্যে অবস্থিত মাওলানা আজাদ লাইব্রেরির সদস্যপদের দাবি জানিয়ে আসছেন। উইমেনস কলেজের ছাত্রী সংসদের প্রেসিডেন্ট গুজফিজা খান বলেছেন, ‘আমরাও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। আমাদেরও অধিকার আছে বিখ্যাত মাওলানা আজাদ লাইব্রেরির সুবিধা পাওয়ার।’ তিনি বলেন, ‘উইমেনস কলেজের লাইব্রেরি যথেষ্ট নয়। যদি সত্যিই স্থানাভাব হয়ে থাকে তাহলে আমাদের অন্তত বই ইস্যু করতে দেয়া হোক। আমরা না হয় লাইব্রেরিতে বসবো না।’ ছেলে ও মেয়েদের মধ্যে এই ধরণের বৈষম্য বন্ধ করে লাইব্রেরির দরজা সবার জন্য খুলে দেয়ার দাবি জানিয়েছে ছাত্রী সংসদ। উল্লেখ্য, ১৯০৬ সালে আলিগড় বিশ্ববিদ্যালয়ের অধীনে উইমেনস কলেজ প্রতিষ্ঠিত হয়। তখন থেকে উইমেনস কলেজের পড়ুয়াদের মাওলানা আজাদ লাইব্রেরির সদস্যপদ দেয়া হয় না। মন্তব্য নিজস্ব প্রতিবেদকআরটিএনএনঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন নাহার হলে নিজ কক্ষে ফজরের নামায আদায়কালে ছাত্রলীগের হাত . . . বিস্তারিত নিজস্ব প্রতিবেদকআরটিএনএনঢাকা: জামায়াতে ইসলামীর ডাকা একের পর এক হরতালে ক্লাস-পরীক্ষা নিয়ে অনিশ্চয়তায় পড়েছে দেশের প্রাথমি . . . বিস্তারিত  

No comments:

Post a Comment