Thursday, November 13, 2014

‘চীনের সবচেয়ে ধনী হয়েও আমি সুখী নই’:RTNN

‘চীনের সবচেয়ে ধনী হয়েও আমি সুখী নই’ আন্তর্জাতিক ডেস্ক আরটিএনএন বেইজিং: আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা’র বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২৪০০ কোটি ডলার। তার প্রতিষ্ঠানটি এখন বিশ্বের বৃহত্তম খুচরা কোম্পানি। মঙ্গলবার তার কোম্পানি এককভাবে ৯০০ কোটি টাকার পণ্য বিক্রয় করে। হয়ত ভাবছেন বিশ্বের বৃহত্তম খুচরা ব্যবসার এই ব্যক্তি আনন্দে শূণ্যে ভাসছেন। কিন্তু আসলে তা নয়। চীনের সবচেয়ে ধনী এই ব্যক্তি সিএনবিসিক
ে বলেন, ‘আমি খুব বেশি সুখী নই। অনেক বেশি চাপের মধ্যে আছি। লোকজন দেখা হলেই বলে, ‘হ্যা জ্যাক,... ধনী লোক।’ হ্যাঁ, আমি স্বীকার করছি যে ধনী হওয়া ভালো কিন্তু চীনের সবচেয়ে ধনী ব্যক্তি হওয়া ভাল না।’ তিনি আরো বলেন, ‘যখন আপনি বিশ্বের ধনী ব্যক্তি হবেন তখন এটি আপনার জন্য একটি বড় ধরনের কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। সবাই শুধু অর্থের জন্যই আপনার পিছনে ঘুর ঘুর করবে। আমি যখন রাস্তায় বের হই, লোকজন ভিন্ন দৃষ্টিতে তাকিয়ে থাকে। কিন্তু আমি এমনটি হতে চাই না।’   সম্প্রতি আলিবাবা ওয়ালমার্টকে অতিক্রম করে বিশ্বের বৃহত্তম খুচরা বিক্রেতার মুকুট লাভ করে। গত সেপ্টেম্বরে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে যখন আলিবাবার শেয়ার লেনদেন শুরু হয় তখন প্রতিটি শেয়ারের দাম ছিল ৬৮ ডলার। গত মঙ্গলবার এর দাম বেড়ে দাঁড়িয়েছে ১১৫ ডলারে। ফলে বর্তমানে কোম্পানির মোট সম্পদের পরিমাণ ১৭,০০০ কোটি ডলার।    তিনি বলেন, ‘হয়তো স্টক অনেক বাড়তে পারে, হয়তো মানুষ আপনার কাছে উচ্চ প্রত্যাশা করছে, হয়তো আমি ভবিষ্যত সম্পর্কে খুব বেশি ভাবছি কিন্তু অনেক বেশি থাকা মানে অনেক ভাবনারও বিষয়।’ তিনি বলেন, ‘অর্থ উপার্জন করার চেয়ে তা ব্যয় করা আরো কঠিন একটি কাজ।’ অর্থের ভার কমাতে এখন তিনি দাতব্য কাজে খরচ করার পরিকল্পনা করছেন। তিনি আরো জানান, ব্যবসায়িক পন্থায় অর্থ ব্যয় করার জন্য একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করার চেষ্ঠা করছি। সূত্র: টেলিগ্রাফ মন্তব্য  

No comments:

Post a Comment