Wednesday, November 12, 2014

ফাঁসি বন্ধে কারো আহ্বান গ্রহণযোগ্য নয়: ড. মিজান:RTNN

ফাঁসি বন্ধে কারো আহ্বান গ্রহণযোগ্য নয়: ড. মিজান নিজস্ব প্রতিনিধি আরটিএনএন রাজশাহী: জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেছেন, যুদ্ধাপরাধীদের ফাঁসি বন্ধে আহ্বানের আগে জাতিসংঘ বা পশ্চিমা রাষ্ট্রের উচিৎ নিজেদের নিয়ে আরো পর্যালোচনা করা তারা অন্য রাষ্ট্রগুলোর সঙ্গে কী করছে। তিনি বলেন, বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে বাইরের কোনো রাষ্ট্র বা সংস্থা কথা বলবে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যুদ্ধাপ
রাধীদের ফাঁসি বন্ধে জাতিসংঘের আহ্বান প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে রাজশাহী সার্কিট হাউজে এক প্রেস বিফ্রিংয়ে তিনি এ মন্তব্য করেন। ড. মিজান বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাস দমনের নামে সিরিয়া, ইরাক ও আফগানিস্তানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্রে হামলা চালিয়ে হাজার হাজার মানুষ হত্যা করেছে, করছে। এসময় জাতিসংঘ তা সমর্থন করে যায়। অথচ স্বাধীনতা যুদ্ধের সময় (১৯৭১ সালে) যারা এ জাতির ওপর অমানবিক হত্যাকাণ্ড ও নির্যাতন চালিয়েছে, তাদের বিচার যখন দেশের প্রচলিত আইনানুযায়ী হচ্ছে তখন জাতিসংঘ ফাঁসি বন্ধের আহ্বান জানাচ্ছে, যোগ করেন তিনি। দেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে দাবি করে ড. মিজান বলেন, মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগের কিছু নেই। দেশের সামাজিক, অর্থনৈতিক অবস্থা যেহেতু দিনে দিনে উন্নতির দিকে সেহেতু মানবাধিকার পরিস্থিতিরও ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে। এর আগে, মানবাধিকার চেয়ারম্যান রাজশাহীর একটি হোটেলে সাংবাদিকতার নীতিনৈতিকতা ও শিশু সংবাদ বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন। ইউনিসেফ ও এমআরডিএ মতবিনিময় সভাটির আয়োজন করেন। মন্তব্য নিজস্ব প্রতিবেদকআরটিএনএনঢাকা: জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাঈনুল হোসেন আর নেই (ইন্না লিল্লাহে... রাজিউন)। মৃত্যুকালে ত . . . বিস্তারিত নিজস্ব প্রতিবেদকআরটিএনএনঢাকা: বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে দিয়ে করা সংবিধানের ষোড়শ সংশোধনী কেন বাতিল ঘোষণা কর . . . বিস্তারিত  

No comments:

Post a Comment