Thursday, November 13, 2014

মাত্র ১২ মিনিটে টিকিট বিক্রি শেষ!:RTNN

মাত্র ১২ মিনিটে টিকিট বিক্রি শেষ! খেলা ডেস্ক আরটিএনএন ঢাকা: মাত্র ১২ মিনিট। এর মধ্যেই আগামী বছর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের ২২ গজের লড়াইয়ের টিকিট শেষ হয়ে গেল। আগামী বছর ১৫ ফেব্রুয়ারি অ্যাডিলেডে হবে ভারত-পাকিস্তান গ্রুপ লিগের প্রথম ম্যাচ। ওই মাঠের ৫০ হাজারের দর্শকাসনের সাধারণ সব টিকিট ইন্টারবেটে আসার মাত্র ১২ মিনিটেই বিক্রি হয়ে গেল। অবশ্য সাউথ অস্ট্রেলিয়ার ডেপুটি
প্রিমিয়ার জানিয়েছেন, সাধারণ মানুষ হলিডে ও বিজনেস প্যাকেজ নিলে এই ম্যাচের টিকিট পাবে। প্রসঙ্গত, ২০ হাজার ভারতীয় এই ম্যাচ দেখতে উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। ওয়ানডে বিশ্বকাপে ভারত কখনো পাকিস্তানের কাছে হারেনি। ২০১৫ বিশ্বকাপে ভারতের গ্রুপে আছে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত। গ্রুপ থেকে চারটি করে দল নক আউট রাউন্ডে উঠবে। মন্তব্য  

No comments:

Post a Comment