Wednesday, November 12, 2014

বুধবার কিশোরগঞ্জে খালেদার জনসভা, প্রস্তুতি সম্পন্ন:RTNN

বুধবার কিশোরগঞ্জে খালেদার জনসভা, প্রস্তুতি সম্পন্ন নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে দেশব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকেলে কিশোরগঞ্জে এক জনসভায় ভাষণ দেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিকেল সাড়ে ৩টায় কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে ২০-দলীয় জোটের এই জনসভা অনুষ্ঠিত হবে। মঞ্চ তৈরিসহ জনসভার প্রস্তুতি প্রায় সম্পন্ন। সার্বিক প্রস্তুতি পরিদর্শন ক
রেছেন জনসভার সমন্বয়ের দায়িত্ব থাকা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক। নেত্রীকে স্বাগত জানাতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ৫৬ কিলোমিটার পথসহ জেলা শহরের ভেতরে অন্তত সাড়ে ৬০০ তোরণ নির্মাণ করা হয়েছে। এসব তোরণে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি নেতাদের ব্যক্তিগত পরিচয় উল্লেখ করা হয়েছে। জনসভায় যোগ দিতে খালেদা জিয়া বুধবার সকাল সাড়ে ১০টায় কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হবেন বলে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান নিশ্চিত করেছেন। নরসিংদীর রুটে কিশোরগঞ্জ জেলায় পৌঁছাবেন খালেদা জিয়া। সেখানে পৌঁছে সার্কিট হাউজে বিশ্রাম নেবেন তিনি। এরপর দুপুরের খাওয়া-দাওয়া শেষে বিকেলে ৩টার পরে সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারপারসন। নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সারা দেশ সফরের অংশ হিসেবে খালেদা জিয়া কিশোরগঞ্জ যাচ্ছেন। এর আগে একই দাবিতে খালেদা জিয়া ব্রাহ্মণবাড়িয়া, জামালপুর, নীলফামারী ও নাটোরে ২০–দলীয় জোটের সমাবেশে যোগ দিয়েছেন। মন্তব্য  

No comments:

Post a Comment