Sunday, November 16, 2014

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ :Natun Barta

চট্টগ্রাম: জয়ের পাশাপাশি আরাধ্য হোয়াইটওয়াশের দেখাও পেয়েছে টাইগাররা। তিন ম্যাচের টেস্ট সিরিজে জিম্বাবুয়েকে ৩-০ ব
্যবধানে হারালো বাংলাদেশ। শেষ ম্যাচে ১৮৬ রানে পরাজিত হয় জিম্বাবুয়ে। চট্টগ্রাম টেস্টের পঞ্চম ও শেষ দিনে দ্বিতীয় ইনিংসে আটটি উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। রোববার জিম্বাবুয়ের অস্টম ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন তিনাশে পানিয়াঙ্গারা। ৮৩.১ ওভারে রুবেল হোসেনের শিকার হন তিনি। ব্যক্তিগত ২ রান করে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি। এর আগে দিনের শুরুতে হ্যামিল্টন মাসাকাদজার (৩৮) বিদায়ের পর একে একে সাজঘরে ফিরেছে সিকান্দার রাজা (৬৫), ব্রেন্ডন টেলর (২৪), এলটন চিগম্বুরা (৫), ক্রেইগ আরভিন (৬), রিচমন্ড মুতাম্বামি (২)। এ প্রতিবেদন লেখার সময়  ৮৩.২ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২৬১ রান সংগ্রহ করেছে ব্রেন্ডন টেলর বাহিনী। ব্যক্তিগত ৮৮ রান নিয়ে এক প্রান্তে ব্যাট করছেন রেজিস চাকাভা। এর আগে সিরিজের তৃতীয় এই টেস্টে প্রথম ইনিংসে ৫০৩ রান করা পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ৩১৯ রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। আর জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে ৩৭৪ রান করে ইনিংস ঘোষণা করে। ফলে দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের সামনে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৪৪৮ রান। নতুন বার্তা/জিএস/জবা  

No comments:

Post a Comment