Sunday, November 16, 2014

প্রশিক্ষণে গ্রেনেড বিস্ফোরণে দুই বিজিবি সদস্য নিহত :Natun Barta

খাগড়াছড়ি: খাগড়াছড়ি সেনানিবাসে প্রশিক্ষণের সময় গ্রেনেড বিস্ফোরিত হয়ে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির দুই সদস্য নিহত
হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। খাগড়াছড়ির ওসি মিজানুর রহমান জানান, রোববার সকালে সেনানিবাসের ভেতরে বিজিবি ১৬ ব্যাটালিয়নের নিয়মিত প্রশিক্ষণের সময় এ দুর্ঘটনা ঘটে।   নিহত দুজন হলেন নায়েক সুবেদার কাশেম ও সিপাহী হাসানুর রহমান। পাঁচজনকে আহত অবস্থায় হেলিকপ্টারে করে চট্টগ্রাম সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান ওসি। নতুন বার্তা/জবা  

No comments:

Post a Comment