হ ১৮২ রান। সর্বশেষ আউট হয়েছেন ব্রেন্ডন টেলর। হোয়াইটওয়াশের স্বপ্নটা এখন কড়া নাড়ছে টাইগারদের দরজায়। রোববার চট্টগ্রাম টেস্টের প্রথম সেশনেই দু’দুটি উইকেট শিকার করেছেন জুবায়ের হোসেন। তার সঙ্গে শুভাগত হোমের ডাবল স্ট্রাইকে টেস্টের শেষ দিন প্রথম সেশনেই চারটি উইকেট হারিয়েছে সফরকারীরা। সব মিলিয়ে তাদের উইকেট গেছে পাঁচটি। দিনের শুরুতে হ্যামিল্টন মাসাকাদজার (৩৮) বিদায়ের পর একে একে সাজঘরে ফিরেছে সিকান্দার রাজা ((৬৫), ব্রেন্ডন টেলর (২৪) ও এলটন চিগম্বুরা (৫)। এ প্রতিবেদন লেখার সময় ৫৩.১ ওভার ব্যাট করে পাঁচ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করেছে ব্রেন্ডন টেলর বাহিনী। ব্যক্তিগত ৩৭ রান নিয়ে এক প্রান্তে ব্যাট করছেন রেজিস চাকাভা। অন্য পাশে ব্যাট করছেন ক্রেইগ আরভিন (১)। পাঁচ উইকেট হাতে রেখে বাংলাদেশের থেকে ২৬৭ রান পিছিয়ে আছে জিম্বাবুয়ে। সফরকারীদের দ্বিতীয় ইনিংসে আউট হয়েছেন ব্রায়ান চারি (০), মাসাকাদজা ও সিকান্দার রাজা (৬৫)। ইনিংসের ১.৫ ওভারে দলীয় চার রানের মাথায় আউট হন চারি। বাংলাদেশের পক্ষে দুটি উইকেট নিয়েছেন শুভাগত হোম। একটি উইকেট নিয়েছেন পেসার রুবেল হোসেন। এর আগে সিরিজের তৃতীয় এই টেস্টে প্রথম ইনিংসে ৫০৩ রান করা পর দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেটে ৩১৯ রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। আর জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে ৩৭৪ রান করে ইনিংস ঘোষণা করে। ফলে দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের সামনে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৪৪৮ রান। প্রসঙ্গত, প্রথম দুই টেস্ট জিতে এরই মধ্যে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), সাকিব আল হাসান, মুমিনুল হক, শুভাগত হোম, মাহমুদউল্লাহ রিয়াদ, জুবায়ের হোসেন লিখন, শফিউল ইসলাম, ইমরুল কায়েস, রুবেল হোসেন ও তাইজুল ইসলাম। জিম্বাবুয়ে ব্রেন্ডন টেইলর (অধিনায়ক), সিকান্দার রাজা, ব্রায়ান চারি, হ্যামিল্টন মাসাকাদজা, রিচমন্ড মুতমবামি, ক্রেইগ আরভিন, এল্টন চিগুম্বুরা, রেজিস চাকাভা, তিনাশে পানিয়াঙ্গারা, নাতশাই মুশাঙ্গুয়ে, শিঙ্গি মাসাকাদজা। নতুন বার্তা/জিএস/জবা
Sunday, November 16, 2014
দরজায় কড়া নাড়ছে হোয়াইটওয়াশের স্বপ্ন :Natun Barta

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment