Monday, April 20, 2015

সেনা মোতায়েন নিয়ে আজ আবার বৈঠক:Time News

সেনা মোতায়েন নিয়ে আজ আবার বৈঠক স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ২০ এপ্রিল, ২০১৫ ১১:২৯:৫৬ বাংলাদেশে আগামী আটাশে এপ্রিল অনুষ্ঠিতব্য ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে কিনা, সেই প্রসঙ্গে নির্বাচন কমিশনে আজ দ্বিতীয় দফায় একটি বৈঠক অনুষ্ঠিত হবে। গতকাল রোববার প্রথম দফা বৈঠকে এই প্রসঙ্গে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার মতামত নেয়া হয়েছিল বলে কমিশন সূত্র জানিয়েছিল। ন
ির্বাচন কমিশনার মোঃ শাহনেওয়াজ বলেন, 'গতকাল কোনও সিদ্ধান্ত হয়নি। শুধু আলাপ আলোচনা হয়েছে। আজ আবার আমরা বসবো। বিকেল নাগাদ সিদ্ধান্তের কথা জানাতে পারবো'। বিরোধী দলগুলো সমর্থিত বিভিন্ন প্রার্থীদের অব্যাহত দাবীর মুখেই নির্বাচন কমিশন সেনা মোতায়েনের প্রসঙ্গটি আমলে এনেছে। সেনা মোতায়েনের পক্ষে গতকালই সিদ্ধান্ত নিয়েছে ফেলেছে নির্বাচন কমিশন। এ অনুযায়ী আগামী ২৫শে এপ্রিল থেকে চারদিনের জন্য ঢাকা ও চট্টগ্রামে পুলিশ, র্যা ব ও অন্যান্য বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে। তবে এসব খবর উড়িয়ে দিয়ে মি. শাহনেওয়াজ বলেন, 'গতকাল সিদ্ধান্ত হলে তো আজকে আর বৈঠকের দরকার হতো না'। এখানে উল্লেখ করা যেতে পারে, বিরোধী দলগুলো প্রথম থেকেই এই নির্বাচনে সেনা মোতায়েনের দাবী জানিয়ে আসছে। ইআর

No comments:

Post a Comment