Wednesday, November 12, 2014

সিনিয়র নেতাদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক:RTNN

সিনিয়র নেতাদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: দলের ভাইস চেয়ারম্যান, যুগ্ম-মহাসচিব এবং সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার রাতে গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে আন্দোলনে যাওয়ার আগে সাংগঠনিক অবস্থার পর্যালোচনা এবং আন্দোলনের রূপরেখা নির্ধারণ করতে দলের সিনিয়র নেতাদের সঙ
্গে সিরিজ বৈঠক করছেন খালেদা জিয়া। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বৈঠকে ভাইস চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত আছেন, শাহ মোয়াজ্জেম হোসেন, এম মোর্শেদ খান, সেলিমা রহমান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, মেজর (অব.) হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম, অ্যাডভোকেট হারুনুর রশিদ, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, শমসের মুবিন চৌধুরী প্রমুখ। যুগ্ম-মহাসচিবদের মধ্যে উপস্থিত আছেন, আমানউল্লাহ আমান, রুহুল কবির রিজভী আহমেদ, মোহাম্মদ শাহজাহান, বরকতউল্লাহ বুলু, সালাহউদ্দিন আহমদ, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, মিজানুর রহমান মিনু প্রমুখ। আর সাংগঠনিক সম্পাদকদের মধ্যে উপস্থিত আছেন, গোলাম আকবর খন্দকার, মশিউর রহমান, হারুন-অর রশিদ, মুজিবুর রহমান সরোয়ার, আসাদুল হাবিব দুলু, সাখাওয়াত হোসেন জীবন প্রমুখ। এর আগে সোমবার দলের উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন বিএনপি চেয়ারপারসন। পরে আগামী ১৩ নভেম্বর দলের স্থায়ী কমিটির সঙ্গে বৈঠকে বসবেন তিনি। মন্তব্য  

No comments:

Post a Comment