আর্তনাদ আর সোহেল রানার ফাঁসির দাবি স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ২৪ এপ্রিল, ২০১৫ ১১:০৫:১৪ মৃত্যুকূপ রানা প্লাজায় শুক্রবার সকাল থেকেই শুরু হয়েছে স্বজনদের আহাজারি-আর্তনাদ। চোঁখের জলে ভারী হয়ে উঠেছে এখানকার পরিবেশ। নির্বাক নয়নে প্রিয় সন্তানের শলিল সমাধির দিকে চেয়ে আছেন সন্তানহারা অনেক মা। গোটা সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকাতেই ছড়িয়ে পড়েছে কান্নার রোল। অশ্রুসিক্ত নয়নে স্বজন হারানো হাজারো মানুষ সমবেত হয়েছেন সাভার বাজার বাসস্ট্যান্ডের রানা প্লাজার সামনে। দলে দলে নিহত পোষাক শ্রমিকদের শ্রদ্ধা জানাতে আসছেন সাধারণ মানুষ ও শিল্পাঞ্চলের পোষাক শ্রমিকরা। বর্তমানে গোটা সাভার বাজার বাসস্ট্যান্ড পরিণত হয়েছে জনসমুদ্রে। রানা প্লাজা ট্র্যাজেডিতে হতাহতদের পরিবারকে দ্রুত যথাযথ ক্ষতিপূরণ প্রদান, ২৪ এপ্রিলকে জাতীয় শোক দিবস ঘোষণা, সোহেল রানার ফাঁসিসহ ক্ষতিগ্রস্তদের পূনর্বাসনের দাবি জানাচ্ছেন উপস্থিত সবাই। সকাল থেকেই রানা প্লাজার সামনের নিহতদের স্মরণে তৈরি করা বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন সামাজিক ও শ্রমিক সংগঠন। জেএ
No comments:
Post a Comment