Monday, April 20, 2015

পাবনায় জামায়াত নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা:Time News

পাবনায় জামায়াত নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা পাবনা করেসপন্ডেন্ট টাইম নিউজ বিডি, ২০ এপ্রিল, ২০১৫ ০৮:৩৪:৩৬ পাবনায় স্থানীয় জামায়াত নেতা ও সাবেক ইউপি সদস্যকে শরিফুল ইসলামকে (৪৫) কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত ৯টার দিকে সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের চর বলরামপুর হাই স্কুল মাঠে এ ঘটনা ঘটে। নিহত শরিফুল ইসলাম ভাঁড়ারা ইউনিয়ন জামায়াতের সহ সভাপতি বলে জানিয়েছেন সদর উপজেলা জামায়াতের আমির
আব্দুল গফফার খান। ঘটনা সূত্রে জানা যায়, চর বলরামপুর হাই স্কুল মাঠে বাংলাদেশ-পাকিস্তান খেলা দেখার সময় তাকে হত্যা করা হয়। নিহত শরিফুল ইসলামের বাবার নাম আদু শেখ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক ও ভাঁড়ারা ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। জেএ

No comments:

Post a Comment