চাঁদার দাবিতে ব্যবসায়ীকে গুলি ব্রাহ্মণবাড়িয়া করেসপন্ডেন্ট টাইম নিউজ বিডি, ২১ এপ্রিল, ২০১৫ ২১:৪৩:১৬ ব্রাহ্মণবাড়ীয়ায় চাঁদার দাবিতে মো. ফয়সাল আহম্মেদ (২৮) নামে এক ব্যবসায়ীকে গুলি করা হয়েছে। মঙ্গলবার বিকালে তাকে গুলি করা হয়। আহত ব্যবসায়ী পৌর এলাকার মেড্ডার আরোহী নামে একটি ফাস্টফুড দোকানের মালিক। তিনি মো. রফিকুল ইসলামের ছেলে। এলাকাবাসী জানায়, ফয়সাল মাসখানেক আগে আরোহী নামে ফাস্টফুডের একটি দোকান দেন। এরপর তার কাছে চাঁদা দাবি করেন জুয়েল, রনিসহ কয়েক যুবক। বিকাল ৪টার দিকে ফয়সালকে নিজ দোকানে ডেকে আনেন তারা। এক পর্যায়ে দোকানের সামনেই তাকে দুই রাউন্ড গুলি করে পালিয়ে যান ওই যুবকরা। স্থানীয় লোকজন ফয়সালকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়ীয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শ্যামল রঞ্জন দেবনাথ জানান, ফয়সালের অবস্থা আশঙ্কাজন। তার পিঠে একটি গুলি আটকে আছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ব্রাহ্মণবাড়ীয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল কাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে। কেএইচ
No comments:
Post a Comment