একনেকে তিন প্রকল্প অনুমোদন স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ০৭ এপ্রিল, ২০১৫ ১৩:১৫:৪৮ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেকের সভায় ৬৩৬ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে তিনটি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রকল্প তিনটির অনুমোদন দেয়া হয়। সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, অনুমোদিত প্রকল্পগুলোর জন্য সরকারি খাত থেকে (জিওবি) ৬২২ কোটি ৫১ লাখ এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৪ কোটি ৪৫ লাখ টাকা ব্যয় করা হবে। বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধরী, নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান এবং প্রবাসীকল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন প্রমুখ। এআর
No comments:
Post a Comment