Wednesday, April 22, 2015

খালেদার গাড়িবহরে আবারো হামলা :Natun Barta

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে জয় বাংলা স্লোগান দিয়ে আবারো হামলা চালিয়েছে অজ্ঞাত একদল যুবক। মঙ্গলবার রাত আটটার দিকে ফকিরাপুল মোড়ে হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীর নয়াপল্টনে পলওয়েল সুপার মার্কেটে মির্জা আব্বাসের প্রচারকাজে অংশ নেন খালেদা জিয়া। এর পর গাড়িবহর নিয়ে তিনি ফকিরাপুল মোড়ে যান। রাত সাড়ে আটটার দিকে তিনি মোড় অতিক্রম করার সময় কয়েকজন দুর্বৃত্ত গাড়িবহরে অতর্কিতভাব
ে বেশ কয়েকটি ইট-পাটকেল ছোঁড়ে। ঘটনাস্থলে দায়িত্বে থাকা মতিঝিল থানা পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা দুর্বৃত্তদের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে গাড়িবহর নয়া পল্টনের দিকে এগিয়ে যায়। গতকাল সোমবার সন্ধ্যায়ও কারওয়ান বাজারে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালানো হয়। ওই ঘটনায় পাঁচজন আহত হন। পুলিশের মতিঝিল জোনের ভারপ্রাপ্ত ডিসি আনোয়ার হোসেন বলেন, “কিছু দুর্বৃত্ত ফকিরাপুলে জটলা পাকায়। এ সময় আমরা ধাওয়া দিলে তারা পিছু হটে।” নতুন বার্তা/কেএমআর/জিহ  

No comments:

Post a Comment