Sunday, April 26, 2015

স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করুন: জাতিসংঘ:আরটিএনএন

স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করুন: জাতিসংঘ নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: রাজধানী ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনে স্বচ্ছ, শান্তিপূর্ণ ও অংগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রবার্ট ওয়াটকিনস। রবিবার বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে ওয়াটকিনস ২৮ এপ্রিল ভোটাধিকার প্রয়োগ করতে ভোট
ারদের উৎসাহিত করেছেন। নির্বাচনী প্রচারণাকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ওপর সরকারি দলের হামলা এবং নির্বাচন কমিশনের নানা বিতর্কিত সিদ্ধান্তের মধ্যেই জাতিসংঘের এ বিবৃতি এলো। বিবৃতিতে এ নির্বাচনকে দেশের জন্য ‘গুরুত্বপূর্ণ একটি গণতান্ত্রিক প্রক্রিয়া’ উল্লেখ করেন ওয়াটকিনস। নির্বাচনকে সামনে রেখে অনেকাংশে শান্তিপূর্ণ পরিস্থিতিকেও স্বাগত জানায় জাতিসংঘ। মন্তব্য      

No comments:

Post a Comment