Monday, April 27, 2015

প্রেসিডেন্টের মাথায় আম ছুঁড়ে ফ্লাট পেলেন নারী:আরটিএনএন

প্রেসিডেন্টের মাথায় আম ছুঁড়ে ফ্লাট পেলেন নারী আন্তর্জাতিক ডেস্ক আরটিএনএন কারাকাস: ভেনেজুয়েলায় একজন নারী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মাথায় আম ছুঁড়ে মারার পর প্রেসিডেন্ট তার জন্যে একটি ফ্ল্যাট বরাদ্দ করেছেন। আরুগুয়া রাজ্যে বাস চালিয়ে যাওয়ার সময় ওই নারী প্রেসিডেন্টের মাথায় এই ফল ছুঁড়ে মারেন। ওই আমের গায়ে একটি বার্তা লেখা ছিল, যাতে ওই নারী প্রেসিডেন্টের কাছ থেকে সাহায্য চেয়েছিলেন। ন
িকোলাস মাদুরো টেলিভিশনের একটি সরাসরি অনুষ্ঠানে ওই আমটি দর্শকদের দেখান, যার গায়ে ওই নারীর ফোন নম্বর লেখা ছিল। প্রেসিডেন্ট জানান, ওই নারী তার কাছে একটি ফ্ল্যাট চেয়ে অনুরোধ করেছিলেন এবং তিনি তাকে সাহায্য করতে যাচ্ছেন। ওই মহিলা আমের গায়ে লিখেছিলেন- ‘আপনি যদি পারেন তাহলে আমাকে ফোন করুন।’ সঙ্গে তার নাম ও ফোন নম্বরও দেওয়া ছিল। ভেনেজুয়েলায় এই আম ছুড়ে মারার ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে, প্রেসিডেন্ট মাদুরো মাথা নুইয়ে ফেলছেন এবং আমটি তার বাম কানের একটু উপরে আঘাত করল। তারপর তিনি খুব শান্তভাবে আমটি কুড়িয়ে নিলেন এবং লোকজনের সামনে ফলটি তুলে ধরেন। প্রেসিডেন্ট জানান, তার থাকার জায়গা নিয়ে সমস্যা ছিল এবং ইতোমধ্যেই তিনি ওই মহিলার জন্যে একটি ফ্ল্যাট বরাদ্দ করেছেন। টেলিভিশনের অনুষ্ঠানে তিনি বলেন, আগামীকালের মধ্যে, পরশুর একদিন পরেও নয়, আপনাকে ওই ফ্ল্যাটটি দেওয়া হবে। ওই নারী জানান, তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। তিনি শুধু তার একটি স্বপ্ন পূরণ করতে চেয়েছিলেন। প্রেসিডেন্ট মাদুরো একজন সাবেক বাস ড্রাইভার। সাধারণ লোকজনের সঙ্গে যোগাযোগ রাখার জন্যে তিনি মাঝেমধ্যেই বাস চালান। তিনি জানান, আমটি পাকা এবং পরে তিনি কোনো এক সময়ে সেটা খাবেন। সূত্র: বিবিসি মন্তব্য      

No comments:

Post a Comment