Monday, April 27, 2015

তৃতীয় দিনের মতো কাঁপল বাংলাদেশ :নতুন বার্তা

ঢাকা: তৃতীয় দিনের মতো রাজধানী ঢকাসহ সারাদেশে মৃদু ভূমিকম্প হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। আজকের ভূমিকম্পের উৎপত্তি স্থল নেপালের হিতুরাই। রিকটার স্কেলের মাত্রা ছিল ৪.২। এর আগে ২৫ ঘণ্টার ব্যবধানে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আবার ভূমিকম্প হয়। রোববার বেলা একটা ১২ মিনিটের দিকে থেমে থেমে বেশ কবার এই মৃদু ভূকম্পন অনুভূত হয়। এর স্থায়িত্ব ছিল প্রায় দেড় মিনিট।   আমেরিকার ভ
ূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তীব্বত-সংলগ্ন নেপালের সীমান্তবর্তী কোদারি এলাকার ৩১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। উৎপত্তিস্থলে এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.৭।   সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছিলছে, ভারতের নয়াদিল্লি, কলকাতা, জয়পুর ও ভূবনেশ্বরেও ভূমিকম্প অনুভূত হয়েছে।   ঠিক ২৫ ঘণ্টা আগে শনিবার দুপুর ১২টা ১ত মিনেটে বাংলাদেশ, ভারত, নেপালে আঘাত করেছিল শক্তিশালী ভূমিকম্প। সেটারও উৎপত্তিস্থল ছিল নেপাল। নেপালের পোখারার লামজুংয়ে ভূমিকম্পের উৎপত্তিস্থলে এর মাত্রা ছিল ৭.৯। সেই ভূমিকম্পে নেপালে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সেখানে দুই হাজারের মতো মানুষ মারা গেছে। আহত হয়েছে ৫ হাজারের মতো। আরো বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। বহু স্থাপনা গুঁড়িয়ে গেছে।   শনিবারের ভূমিকম্পে ভারতে মারা গেছে অর্ধশত মানুষ। বাংলাদেশে প্রাণ হারায় চারজন। এ ছাড়া এই দুই দেশে অনেক স্থাপনা হেলে পড়েছে এবং কোথাও কোথাও ফাটল দেখা দেয়।   নতুন বার্তা/এইচকেএ/জিহ    

No comments:

Post a Comment