Sunday, April 26, 2015

টেস্টেও আশাবাদী সাকিব:টাইমনিউজ


টেস্টেও আশাবাদী সাকিব




স্পোর্টস রিপোর্টার

টাইম নিউজ বিডি,

২৬ এপ্রিল, ২০১৫ ১৮:৩৭:৫৯



acebook_hcount" displaytext="Facebook">







#

ওয়ানডে ও টি-টোয়েন্টির পর টেস্টেও জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশের অল রাউন্ডার সাকিব আল হাসান। তিনি মনে করেন ওয়ানডের আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারলে এখানেও তারা ভালো করতে পারবে।




রোববার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সাকিব টেস্ট সিরিজ নিয়ে নিজেদের পরিকল্পনার কথা বলেন।




এই অল রাউন্ডার বলেন, ‘বিশেষ কোনো লক্ষ্য নির্ধারণ করে টেস্ট খেলা উচিত নয় আমাদের। আমরা যদি ওয়ানডে পারফরম্যান্সের আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারি তবে টেস্ট সিরিজে হাড্ডাহাড্ডি লড়াই হবে।’







সাকিব আরও বলেন, ‘যদিও ওদের (পাকিস্তান) ব্যাটিং বিভাগে কিছু অভিজ্ঞ খেলোয়াড় আছে। কিন্তু আমাদের বোলিং আক্রমণ ওদের চেয়ে ভাল। অভিজ্ঞতার দিক থেকে ওদের ব্যাটিং সাইডটা অনেক ভালে হতে পারে। কিন্তু আমাদের ব্যাটসম্যানরা এখন ভাল ফর্মে আছে। আমরা যদি আমাদের বর্তমান পারফরম্যান্সের বিচারে চিন্তা করি, তাহলে আমাদের ব্যাটিংও ভাল। এ ছাড়াও আমার বিশ্বাস, ফিল্ডিংয়ে আমরা ওদের চেয়ে এগিয়ে। এই ৩ বিভাগে ভাল খেলতে পারলে আমার প্রত্যাশা, টেস্ট সিরিজে হাড্ডাহাড্ডি লড়াই হবে।’




বাংলাদেশের টেস্ট দলের নতুন তিন সদস্যকে নিয়ে আশাবাদী সাকিব আল হাসান। টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা সৌম্য সরকার, লিটন দাস ও মোহাম্মদ শহীদের প্রশংসা করেছেন সাকিব।




তিনি বলেন, “সৌম্য সরকার তো তার ওয়ানডে ক্যারিয়ার খুব ভাল শুরু করেছে। অবশ্যই যদি ও খেলে, চেষ্টা করবে ওর ছন্দটা যেন ধরে রাখতে পারে। লিটন ঘরোয়া ক্রিকেটে খুবই ভাল খেলছে। আমি বিশ্বাস করি, ওর ভেতরে এই ক্ষমতা আছে।"




শহীদ সম্পর্কে সাকিব বলেন, “আমি মনে করি, শহীদ খুব ভাল তরুণ একজন প্রতিভা। যদিও আমাদের দেশে পেস বোলারদের জন্য অতো বেশি সহায়তা থাকে না; আমার মনে হয়, গত ২-৪ মাসে আমাদের পেস বোলারদের পারফরম্যান্স দেখে ও আরও অনুপ্রাণিত হবে এবং ওর ভাল কিছু করার তাড়না থাকবে।”




জেডআই


No comments:

Post a Comment