
নেপালে হিমবাহে গুগল নির্বাহী নিহত
টাইম নিউজ বিডি,
২৬ এপ্রিল, ২০১৫ ১৭:২৪:১৯
ss="st_facebook_hcount" displaytext="Facebook">
নেপালে শনিবারের ভয়াবহ ভূমিকম্পের পর মাউন্ট এভারেস্টের হিমবাহে যে ১৭ জন মারা গেছেন তার মধ্যে গুগলের একজন নির্বাহীও রয়েছেন। গুগল ও তার পরিবার থেকে এ কথা জানানো হয়েছে।
হিমালয়ের চূড়ায় উঠার জন্যে মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে কয়েকশ’ পবর্তারোহীর সঙ্গে ড্যান ফ্রেডিনবার্গও ছিলেন। এ সময়ে হিমবাহে বেস ক্যাম্পের অর্ধেক চাপা পড়ে যায়।
গুগলের প্রাইভেসি বিষয়ক পরিচালক লরেন্স ইউ তার ব্লগ পোস্টে লিখেছেন, আমাদের আরো কয়েকজন সহকর্মী এ সময়ে ড্যানের সঙ্গে ছিলেন। কিন্তু তারা বেঁচে গেছেন।
তিনি বলেন, দুর্ঘটনায় আমরা আমাদের সহকর্মীকে হারিয়েছি। ড্যান ফ্রেডিনবার্গ আমাদের দীর্ঘদিনের সহকর্মী।
তিনি আরো বলেন, অপর তিন সহকর্মী নিরাপদে রয়েছেন। তাদের দ্রুতই দেশে ফিরিয়ে আনা হচ্ছে।
ড্যান ফ্রেডিনবার্গের বোন মেগান জানান, মাথায় আঘাত পেয়ে তিনি মারা যান।
জেডআই
No comments:
Post a Comment