Monday, April 27, 2015

মোবাইলে লেনদেন বন্ধ, রিচার্জ এক হাজার টাকার বেশি নয় :নতুন বার্তা

ঢাকা: তিন সিটি করপোরেশন নির্বাচনে ভোটের দিন মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত মোবাইল ফোনের মাধ্যমে  লেনদেনের সব ধরনের সেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ওই সময় পর্যন্ত  মোবাইল ফোনে এক হাজার টাকার বেশি রিচার্জও করা যাবে না। সোমবার কেন্দ্রীয় ব্যাংক সার্কুলার জারি করে মোবাইল সার্ভিস প্রোভাইডার, ব্যাংক ও তাদের সাবসিডিয়ারি প্রতিষ্ঠানকে এই নির্দেশনা জানিয়ে দিয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্য
াংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ এফএম আসাদুজ্জামান। নতুন বার্তা/এসএ  

No comments:

Post a Comment