জামায়াত নেতা আব্দুস সুবহানের রায় বুধবার স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ১৭ ফেব্রুয়ারি, ২০১৫ ১১:১৯:১৩ মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক জামায়াতে ইসলামীর নেতা মাওলানা আব্দুস সুবহানের রায় আগামীকাল বুধবার ঘোষণা করা হবে। মঙ্গলবার সকালে চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায় ঘোষণার এ দিন ধার্য করেন। গত ৪ ডিসেম্বর সুবহানের বিরুদ্ধে চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য মামলাটি অপেক্ষমাণ রেখে দেয় ট্রাইব্যুনাল। গত ৩০ নভেম্বর আসামীপক্ষ তাদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে। এর আগে গত ৫ নভেম্বর প্রসিকিউশন যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন। এরপর ১৭ নভেম্বর রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন শেষ করে। সুবহানের বিরুদ্ধে মামলায় প্রসিকিউশনের পক্ষে ৩০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। ২০১৩ সালের ৩১ ডিসেম্বর সুবহানের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, আটক, নির্যাতন, লুণ্ঠনসহ ৯টি সুনির্দিষ্ট ঘটনার ভিত্তিতে অভিযোগ গঠন করা হয়। ট্রাইব্যুনালের আদেশে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১২ সালের ২০ সেপ্টেম্বর সুবহানকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। এআর
No comments:
Post a Comment