নৌমন্ত্রীর মিছিলে ককটেল হামলায় খালেদা হুকুমের আসামি স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ১৭ ফেব্রুয়ারি, ২০১৫ ১৩:৫৪:৪৯ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয় ঘেরাওয়ের সময় নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানের মিছিলে বোমা হামলার ঘটনায় গুলশান থানায় মামলা হয়েছে। সোমবার রাতে খালেদা জিয়াকে হুকুমের আসামি করে মামলাটি দায়ের করা হয়। সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতা ইসমাইল হোসেন এটি দায়ের করেন। মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নৌ পরিবহন মন্ত্রীর মিছিলে ককটেল হামলার ঘটনায় খালেদার জিয়াকে হুকুমের আসামি করে গুলশান থানায় ইসমাইল হোসেন নামে একজন মামলা করেন। এএইচ
No comments:
Post a Comment