আন্তর্জাতিক গণমাধ্যমে আব্দুস সোবহানের ফাঁসির রায় কুটনৈতিক রিপোর্টার টাইম নিউজ বিডি, ১৮ ফেব্রুয়ারি, ২০১৫ ১৫:৫৪:০৮ বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম শীর্ষ নেতা আব্দুস সোবহানের মৃত্যুদণ্ডাদেশের রায়ের খবরটি গুরুত্বের সাথে স্থান পেয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। বিশ্বের প্রভাবশালী বেশিরভাগ গণমাধ্যমই জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহানের মৃত্যুদণ্ডাদেশের রায় নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে। ‘Bangladesh orders top political figure to hang’ অর্থাৎ শীর্ষ রাজনৈতিক ব্যাক্তিকে ঝুলানোর নির্দেশ দিলো বাংলাদেশ-এই শীরোনামে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, একাত্তরের স্বাধীনতা যুদ্ধের সময় নৃশংসতার দায়ে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল জামায়াতের শীর্ষ নেতার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের বড় দলগুলোর একটি জামায়াতে ইসলামীর নায়েবে আমিরকে যখন হত্যা, গণহত্যা ও নির্যাতনের জন্য দায়ী করা হচ্ছিল, তখনই মধ্য ঢাকার আদালতটির বাইরে সন্দেহজনক সরকারবিরোধী কর্মীরা তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, এই রায়ের পর বাংলাদেশে অস্থিরতা আরও বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে। বিশেষ করে বিরোধী যেই জোটে জামায়াতও রয়েছে তারা যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উৎখাতের আন্দোলন করছে। প্রতিবেদনে আরও বলা হয়, হাসিনাকে নতুন নির্বাচনে বাধ্য করাতে বাংলাদেশের প্রধান বিরোধী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শীর্ষ নেতা তার সমর্থকদের সড়ক, রেল ও নৌপথে অবরোধ পালনের আহবান জানানোর পর গত জানুয়ারি থেকে এ পর্যন্ত অন্তত ৮৭ ব্যক্তি নিহত হয়েছেন। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, কোন ধরনের আন্তর্জাতিক মানদণ্ডের অনুকরণ না করেই হাসিনা সরকার কর্তৃক গঠিত দেশীয় (domestic) এই ট্রাইব্যুনালে সোবহানসহ এ পর্যন্ত ১৭ জনের বিরুদ্ধে রায় দেয়া হলো। জামায়াতের অপর শীর্ষ নেতাদের বিশেষ করে সংগঠনটির আধ্যাত্মিক নেতাদের বিরুদ্ধে রায় দেয়াকে কেন্দ্র করে এর আগে ২০১৩ সালে বাংলাদেশ ভয়াবহতমো বিপর্যয়ের মুখে পড়েছিল বলেও আলজাজিরার প্রতিবেদনে দাবি করা হয়। মানবতাবিরোধী অপরাধে সোবহানের ফাঁসির রায়-শীরোনামে বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে জামায়াতে ইসলামীর শীর্ষ পর্যায়ের একজন নেতা আব্দুস সোবহানকে মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির আদেশ দিয়েছে আদালত। প্রতিবেদনে আরও বলা হয়, সোবহানের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অপহরণ, এবং নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের নয়টি অভিযোগ আনা হয়েছে। আব্দুস সোবহানের মানবতাবিরোধী অপরাধের মামলার রায় অপেক্ষমাণ ছিল আড়াই মাস ধরে। ৬ অভিযোগ প্রমাণিত, মাওলানা আবদুস সুবহানের ফাঁসির আদেশ-এই শীরোনামে রেডিও তেহরানের প্রতিবেদনে বলা হয়, বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ দণ্ডাদেশ দেয়। এতে বলা হয়, আবদুস সুবহানের বিরুদ্ধে আনা ৮ ধরনের ৯টি মানবতাবিরোধী অভিযোগের মধ্যে গণহত্যা, হত্যা, অপহরণ, আটক, নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ ও ষড়যন্ত্রের ৬টিই প্রমাণিত হওয়ায় তাকে সর্বোচ্চ এ দণ্ডাদেশ দেয়া হয়েছে। কেবি
No comments:
Post a Comment