Wednesday, February 18, 2015

পাঁচ উইকেট নেই আফগানদের:Time News

পাঁচ উইকেট নেই আফগানদের ক্রীড়া ডেস্ক টাইম নিউজ বিডি, ১৮ ফেব্রুয়ারি, ২০১৫ ১৫:৪৪:৪১ ৬২ রানের জুটি ভাঙার পর এবারে টাইগাররা আরও একটি উইকেট তুলে নিয়েছে। ৪২ রান করা সেনওয়ারিকে রান আউট করে বিদায় করে টাইগাররা। আফগানদের দলীয় সংগ্রহ ৫ উইকেটে ৭৮ রান। টাইগারদের দেওয়া ২৬৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় আফগানিস্তান। মাশরাফি ইনিংসের প্রথম ওভারের শেষ বলেই সাজঘরে ফেরান জাভেদ আহমাদিকে (১ রান)। নি
জের বলে নিজেই ক্যাচ ধরেন নড়াইল এক্সপ্রেস। এর পরের ওভারের প্রথম বলেই রুবেলের আঘাতে ফেরেন আফসার জাজাই। ইনিংসের তৃতীয় ওভারের নিজের দ্বিতীয় ওভারের শেষ বলে বাংলাদেশ দলের অধিনায়ক আবার আঘাত হানেন আফগান শিবিরে। তিন রানে ৩ উইকেট হারিয়ে দিশেহারা আফগানরা ধীর গতিতে রান সংগ্রহ করে টাইগারদের মোকাবেলার চেষ্টা করে। ৬২ রানের জুটিও গড়েন সেনওয়ারি আর নওরোজ মঙ্গল। তবে, ম্যাচের ২২.৪ ওভারে মাহমুদুল্লাহ এ জুটি ভাঙেন। নওরোজকে ব্যক্তিগত ২৭ রানে রুবেলের অসাধারণ ক্যাচে সাজঘরে ফেরাতে বাধ্য করেন মাহমুদ। এর আগে টসে জিতে সাকিব-মুশফিকের ব্যাটে ভর করে টাইগাররা অলআউট হওয়ার আগে সংগ্রহ করে ২৬৭ রান। বাংলাদেশের ক্রিকেট প্রাণ সাকিব আল হাসান দলকে ভালো অবস্থানে রেখে সাজঘরে ফেরেন। হামিদ হাসানের বলে বোল্ড হয়ে ব্যক্তিগত ৬৩ রান করে আউট হন বিশ্বসেরা অলরাউন্ডার। তার ইনিংসটিতে ছিলো একটি ছয়ের ও ৬টি চারের মার। পঞ্চম উইকেট জুটিতে সাকিবের সঙ্গে ১১৪ রানের জুটি গড়া মুশফিক খেলেন ৭১ রানের একটি চোখ ধাঁধানো ইনিংস। আফগান দলপতি মোহাম্মদ নবীর বলে সেনওয়ারির তালুবন্দি হওয়ার আগে মুশফিক ৫৬ বল খেলে ৬টি চার আর একটি ছক্কায় সাজান ৭১ রানের অনবদ্য ইনিংস। জেআই


No comments:

Post a Comment