Thursday, February 19, 2015

মিছিল-পিকেটিংয়ে চলছে শেষ দিনের হরতাল:Time News

মিছিল-পিকেটিংয়ে চলছে শেষ দিনের হরতাল স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ১৯ ফেব্রুয়ারি, ২০১৫ ০৯:৪০:৪৯ দেশব্যাপী ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি ৪৮ ঘণ্টার হরতাল শেষ হচ্ছে আজ। এরআগে বুধবার সকাল ৬টা পর্যন্ত ডাকা হরতাল বাড়িয়ে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত করা হয়। এদিকে সপ্তাহের শেষ দিনের হরতালেও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মিছিল করেছে জোটের নেতাকর্মীরা। এসময় বেশ কয়েকটি যানবাহনে ভাংচুর
ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বেশ ক'জন দগ্ধসহ আহতের খবর পাওয়া গেছে। গভীর রাতে টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনায় ট্রাকের চালক ও হেলপার দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক। মাগুরায় পেট্রলবোমায় দগ্ধ হয়েছেন এক ট্রাক চালক ও হেলপার। এছাড়াও সিলেটে রাতে গাড়িতে আগুন ও ঢাকার কয়েক জায়গায় ককটেল বিস্ফোণের ঘটনা ঘটেছে। এদিকে টানা অবরোধের সঙ্গে হরতালে যেকোনো ধরনের নাশকতা রোধে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ, বিজিবি ও র্যা ব সদস্যরা। এআর


No comments:

Post a Comment