ময়মনসিংহে 'বন্দুকযুদ্ধে' যুবক নিহত ময়মনসিংহ করেসপন্ডেন্ট টাইম নিউজ বিডি, ১৯ ফেব্রুয়ারি, ২০১৫ ০৯:৫১:০০ পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে খোকন নামে এক যুবক নিহত হয়েছেন। এঘটনায় ওসিসহ আরও চারজন আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার মধ্যরাতে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জের সোহাগী বাজারে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, খোকন আন্তজেলা মাদক সম্রাট। ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আক্তারুজ্জামান বলেন, মধ্যরাতে ঈশ্বরগঞ্জের সোহাগী বাজারে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আন্তজেলা মাদক সম্রাট খোকন নিহত হয়। এ সময় পুলিশ একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, চারটি ককটেল উদ্ধার করে। খোকনের লাশ ময়মনসিংহ মর্গে পাঠানো হয়েছে। এআর
No comments:
Post a Comment