জনগণের কল্যাণের জন্য রাজনীতি করি: প্রধানমন্ত্রী স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ১৭ ফেব্রুয়ারি, ২০১৫ ১২:২৯:১০ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের কল্যাণের জন্য রাজনীতি করি। তিনি বলেন, মানুষের জীবন নিয়ে, মানুষকে পুড়িয়ে মেরে, একটি শিশুও যাদের হাত থেকে রেহাই পাচ্ছে না- তারা কি পায় আমার বোধগম্য নয়। চলমান নাশকতার ভয়াবহতা নিয়ে মঙ্গলবার দুপুরে জাতীয় জাদুঘরে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, নিরীহ মানুষকে হত্যা কোন ভাবে মেনে নেয়া যায় না। জঘন্য ও বিভৎস হত্যাকাণ্ড বন্ধে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এআর
No comments:
Post a Comment