Monday, January 5, 2015

রাজধানীতে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন:Time News

রাজধানীতে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ০৫ জানুয়ারি, ২০১৫ ০৯:৪১:০০ রাজধানীর পুরান ঢাকার নয়াবাজার এলাকায় আওয়ামী লীগের কার্যালয় পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সকালে এ ঘটনা ঘটে। তবে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হয়েছেন। এলাকাবাসী জানায়, সোমবার ভোরে পুরান ঢাকার নয়াবাজার এলাকায় আওয়ামীলীগের কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে
এতে কেউ হতাহত হয়নি। দমকল বাহিনীর নিয়ন্ত্রন কক্ষের কর্তব্যরত কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, সোমবার ভোর সোয়া পাঁচটার দিকে নয়াবাজার এলাকায় আওয়ামীলীগের কার্যালয়ে আগুন দেয় দূর্বত্তরা। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি। এএইচ


No comments:

Post a Comment